শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামি ফয়সাল করিম মাসুদকে রিমান্ডে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে একটি ফটোকার্ড ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন যে ফয়সালকে রিমান্ডে নিয়ে জুলাই যোদ্ধাদের ফাঁসানোর চেষ্টা করা হলে দেশে আরেকটি গণঅভ্যুত্থান নেমে আসবে।
রিউমর স্ক্যানারের ফ্যাক্টচেকে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ এমন কোনো মন্তব্য করেননি। তার ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। পরে অনুসন্ধানে জানা যায়, “দৈনিক মোল্লার দেশ” নামের একটি স্যাটায়ার ও প্যারোডি পেজের পোস্ট থেকেই এই বিভ্রান্তির সূত্রপাত। অর্থাৎ, ব্যঙ্গাত্মক পোস্টকে সত্যি দাবি করে সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে। তাই প্রচারিত দাবিটি মিথ্যা।